ভাঙন
লেখক : রাজীব চক্রবর্ত্তী
প্রতিদিন ভাঙনের শব্দ শুনি,
স্বপ্ন
আশা
সম্পর্ক
বিশ্বাস…
ভেঙে যায় কাচের মত।
আপন খেয়ালে নদী দু’কুল ভাঙে রোজ,
শহরে ভাঙে
পুরনো বাড়ি, নতুন সেতু,
পথের খোঁজে ভেঙে যায় পাহাড়,
গাছের ডাল ভাঙে
সভ্যতার কষাঘাতে,
ভেঙে যায় …
প্রতিদিন ভাঙনের শব্দ শুনি,
স্বপ্ন
আশা
সম্পর্ক
বিশ্বাস…
ভেঙে যায় কাচের মত।
আপন খেয়ালে নদী দু’কুল ভাঙে রোজ,
শহরে ভাঙে
পুরনো বাড়ি, নতুন সেতু,
পথের খোঁজে ভেঙে যায় পাহাড়,
গাছের ডাল ভাঙে
সভ্যতার কষাঘাতে,
ভেঙে যায় …
গণতন্ত্র তোমাকে দেয় অনেক, অনেক স্বাধীনতা
নানা রকমের সুযোগ আর হরেক রকমের সুবিধা।
গণতন্ত্রে তুমি নিজের ধর্মকে বেছে নিতে পারো
নিজের কাজকে বেছে নিতে পারো
বেছে নিতে পারো নিজের লজ্জাও।
ইচ্ছেমত বাঁচার স্বাধীনতা
ইচ্ছেমত পান করার …
যে রাতে ঘুম আসে না,
আমার কবিতা লিখতে ইচ্ছে করে।
হলুদ পাতায়, কালো অক্ষরে,
পর পর লেখা থাকবে অনেকগুলো শব্দ…
অনেক গহীনে থাকবে যার শেকড়।
প্রত্যেক যতি চিহ্নে
জমে থাকবে কিছু দীর্ঘশ্বাস।
প্রতিটা স্তবকে থাকবে
কিছু …
১
আজ বিকেলে হঠাৎ বাতাস
আমার নাম ধরে ডাকল,
মিথ্যে না সত্যি বুঝে ওঠার আগেই
আমি নিজের ভিতরে
একটা ফাঁকা চেয়ার খুঁজে পেলাম।
২
চেয়ারটি সম্ভবত সেই দিনের,
যেদিন আমি নিজেকে বসিয়ে
দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করেছিলাম
“তুই …
মাটির সুধা নাও গো মেখে
দামাল ছেলের দল,
মায়ের আদেশ মাথায় করে
থাকবি অবিচল।।
বিজয় নিশান থাকবে উঁচু
পড়বে না তো হেলে,
ভয় পাবিনা কভু তোরা
দুঃখ বিপদ এলে।
শক্র চিনে করবি আঘাত
দৃঢ় মনোবল,…
কেমন যেন, মানব মনে
মিথ্যা প্রলেপ মাখা,
আগের মত, মানুষের এখন
পাইনা তেমন দেখা।
নিত্য শুনি, নিত্য দেখি
রয় সমাজ ভুলে,
ধর্ম আছে আগের মতই
ক’জন মানে মূলে।
নীতিকথা, নীতিবাক্য,
আগের মতই আছে,
মানুষ নামের, …
আমি সেই কলমের কথা বলছি, যে কলম আমাকে এই কাব্যের রাজ্যে এনেছে।
আমি সেই কলমের কথা বলছি, যে কলম নজরুলের বিদ্রোহীকাব্য ব্রিটিশ দলকে হাটিয়েছে।
আমি সেই কলমের কথা বলছি, যে কলম রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বিশ্বকে …
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ …
বৃষ্টি তার দূত রূপে অম্বুবাহকে ধরাতলে পাঠাল। অম্বুবাহ তার স্বভাবসুলভ ভঙ্গিতে নভোমণ্ডলকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। তৎক্ষণাৎ বুঝতে আর বাকি রইল না যে, বৃষ্টি নিজের সত্তায় ফিরতে চলেছে। এমন সময় সেই ক্ষণপ্রভা তার রূপ দেখিয়ে বারিধারাকে তথা …
দুঃখের মাঠ এক সময় কাঠ হয়ে এলে
বটবৃক্ষের চূড়ায় আসে ফাল্গুন…
আর তুমি সরে যাও আমার থেকে আরও দুহাত!
তবু পথটুকু ফুরায়…
পড়ন্ত জোৎস্নার আলোয় শুয়ে থাকা
কয়েকটা পাণ্ডুলিপির অবশেষ
তখনও ডুব সাঁতার কাটে,
প্রেমপত্রে …
ঠিকানা অনুয়ায়ী ঠিক বাড়িতেই এসেছে পুলক। বাড়িটা বেশ বড়, শুধু রক্ষণাবেক্ষণের একটু অভাব আর সেটা দেখেই বেশ বোঝা যাচ্ছে। দরজাটা একবার না, বেশ কয়েকবার খটখট করাতে ভিতর থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসল। ঐ তো ওখানে …
হে জীবন…!
এত খরচ করে শিখেছি কথা বলা।
মায়ের প্রসব বেদনা, আমার অর্থহীন কান্না পরিপূর্ণ হওয়া,
জীবনের হেরফেরে কেটে যাওয়া সময়। আর মৃত্যু এসে
বলে গেল – নীরবতাই যেন শেষ সত্য, বাকি সব বৃথা!
লেখক পরিচিতি …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
