লেখক : নেশান্তপ্রতীক আশরাফ
শহরে রাজনৈতিক আলাপের ভিড়ে অনেক দিন হ’ল তোমাকে নিয়ে আর লিখি না। চায়ের দোকানে ভাঙা কাপে তর্ক জমে শব্দ ওঠে একাত্তর, ছত্রিশের জুলাই – ইতিহাস আর রাজনীতির কত আলোচনা হয়।
সবাই নিজের মত করে সত্য খুঁজে ফেরে। অথচ সেই ভিড়ের মধ্যে আমি কখনও তোমাকে নিয়ে কোন আলাপ তুলি না।
যেন ইচ্ছে করেই তোমার নামটা চুপচাপ রেখে দিই।
কারণ রাজনীতির এত শব্দের ভেতর তোমার প্রেমের কথা বললে—ওটা আর আলাদা করে শান্ত থাকবে না। তাই তোমাকে নিয়ে কথা না বলেও, আমি নীরবে তোমাকেই মনে করি।
লেখক পরিচিতি : নেশান্তপ্রতীক আশরাফ
আশরাফুল ইসলাম

