প্রক্ষিপ্ত

লেখক : রতন চক্রবর্তী

নিরক্ষরের স্বরলিপি ফোটে কথার তালে বেতালে
জ্ঞানাঞ্জন শলকায় সে সব ধূসর পাণ্ডুলিপি
ব্যথাতুর জনের হৃদয়গাথা কাব্য কাহিনি
ছড়িয়ে ছিটিয়ে প্রান্তীয় দেশের সীমানা এড়িয়ে
ভিন্ন কোন স্বর্গীয় দেশের মহাকাব্যে
প্রক্ষিপ্ত অধ্যায় যোজনায় আকুলিবিকুলি শুধু।

স্থবির মৃত্যুর ডাক …

হারিয়ে গেল

লেখক : রুবাই শুভজিৎ ঘোষ

যখন আমাদের আর দেখা হবে না
জেনো আমি চলে গেছি দূর
আমাদের বোনা কথাগুলোয় তুমি দিও সুর

লিখো তুমি গান, লিখো গল্প
লিখো প্রতিবাদ, হলেও অল্প
লিখো কীভাবে হারিয়ে গেলাম আমি বহুদূর

হারিয়ে গেল আমার …

ফাটলের বিন‍্যাস খুঁজি

লেখক : ইলা সূত্রধর

অনেকদিন পর এসে ঝাঁপি খুলে দেখি-
ভেতরে আমার ঘরে ভগ্নদশা।
পলেস্তরা সেও খসে রঙের দেওয়ালে,
মাঝে মাঝে ফাটলের বিন‍্যাস খুঁজি!

সিঁধ কেটে যেন কেউ চুরি করে নেয়
তছনছ করে দেয় সঞ্চিত সম্পদ।
অপারগ সম্পর্ক দাগ কেটে …

আশা…

লেখক : চঞ্চল মারিক

অতশত আমি জানি না বাপু
ভয় ঠিক কারে কয়,
এইটুকু জানি, মনে মনে মানি,
আমি নির্ভীক অতিশয়।

ডাল ভাত খাই দুপুরে ঘুমাই
দেখি সন্ধ্যায় টক শো,
রবিবাসরীয় মাংসটি প্রিয়,
মাত্র কেজিতে আটশো।

ধৈর্য্য আমার পর্বতপ্রায়
সূর্যের …

কিস… সা

লেখক : নিবিড় সাহা

কাল বিকেল থেকে প্রচুর বরফ পড়েছে।

যে লোকটা হাত সেঁকা আগুন জ্বালিয়েছিল,
আজ সকালে, বাসি বরফ সরাতে গিয়ে
কুড়িয়ে পেয়েছে দু’জোড়া ঠোঁট।

হাতের মুঠোয় নিতেই,
সেগুলো রঙিন প্রজাপতি হয়ে
উড়ে গিয়ে বসেছে পাহাড়ি ফুলের গায়ে।

আরেকটু …

দেবীর আগমনে

লেখক : গৌর দে

শিউলি ছড়ানো শিশির ভোরে
হিমের পরশ মাখা,
স্নিগ্ধ বাতাসে মৃদুমন্দে দোলে
কাশফুলেরা একা।

শুভ্র শারদপ্রাতে
মর্ত্যে আসেন উমা,
মুখরিত আকাশ বাতাস
তার নেইকো উপমা।

ত্রিভুবনে সাজো সাজো রব
আনন্দময়ীর শুভ আগমনে,
পদধ্বনিত হয় বিশ্বভূবন
পটমণ্ডপদ্বারে মায়ের …

আত্ম ভাস্কর্য

লেখক : শৌনক ঠাকুর

শূন্যতার শূন্যতম গর্ভে
আমি এক জন্মহীন ভাস্কর
নিজের ছায়াকেই খনন করে চলি
গাঁইতি আর কোদাল দিয়ে।

রক্ত ঝরে না
জেগে ওঠে শব্দহীন এক প্রত্নপ্রশ্ন
যার ব্যুৎপত্তি আজও অনাম্না।

ছেনি নয়
ব্যবহার করি বিস্মৃতির আলোকছায়া
হাতুড়ি নয়…

আমার তুমি

লেখক : মলয় সরকার

দমক হাওয়া চমক দিয়ে ছুটে বেড়ায় কাঁপিয়ে ভূমি-
গাছে পাতায় ঘরের চালে ডাক দিয়ে যায়
‘আমার তুমি’।

কানের পাশে ফিসফিসানি লোকের মুখে কানাকানি-
বাসের স্টপে পাড়ায় পাড়ায় রোদে ছায়ায়
জানাজানি-

নদীর বাঁকে আটকে থাকে সোহাগ ভরে…

দয়া চাহি হে মহান

লেখক : মোবাররম হায়দার

হে মহান!
তব বান্দা অগণিত,
তবু আমার মত অপরাধী নাই।
ক্ষমা চাই শুধু, তড়িৎ নাহি চাই।
এ জগতে নিকৃষ্ট এক জীব তোমার।
তবু করনি কভু তব দয়া হতে বাহার।

শুনিয়াছি, তুমি থাকো অতি নিকটে,
গোনাহগার প্রাণের …

আজান

লেখক : সিরাজুল ইসলাম

ভোর বেলার ঐ শুনে
মুগ্ধ হয়ে রই
পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি
আজানকে আমি কই
ঘুমের চেয়ে নামাজ উত্তম
জেনে রেখ ভাই
ঘুম থেকে উঠে সবাই
মসজিদে যাই
চলো মসজিদে যাই
পাচঁ ওয়াক্ত আজানেই শুনি
আল্লাহ মহান…

হারামখোর

লেখক : নিত্যানন্দ দাস


আমার জন্ম হস্তিনাপুর
এবং আমি এক নীচ ভিখারি
উপোসী কুকুর।
দেয় যদি কেউ টুকরো মাংস
আমি চুপ হারামখোর-
চোখের সামনে দেখি ধ্বংস!


যখন তুমি অর্ধোলঙ্গ রজঃস্বলা
কামোন্মত্ত দুঃশাসন
বেশ্যা, বেশ্যা! আয়, ঊরুতে বোস্
উল্লসিত …

দহন

লেখক : বিপ্লব নসিপুরী

ধোঁয়াহীন চিতার সারি
পোড়া কাঠের স্তূপ,
মানুষ আর জঞ্জালে পেটভরা কূপ।
আগুনের শিখা থেকে কোনক্রমে বেঁচে
কিছু স্নেহের হাতে গড়া গৃহস্থালী,
স্বার্থপরের আঁখি তাকিয়ে পোড়া বাড়ির পানে।
সতেজ দেউল হারিয়েছে প্রাণ কার হাতের টানে?
দু’দিন আগেও …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up