ভীরু
লেখক : সুঞ্জনা
রাস্তায় লোকে মার খাচ্ছে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি।
পাড়ার লোক মার খাচ্ছে, আমি না দেখার ভান করে চলে যাচ্ছি।
একজন উপকারী লোক মার খাচ্ছে, এবার আমি ‘আহা রে’ করার জন্য একটু দাঁড়াচ্ছি,
কিন্তু প্রতিবাদ করছি না।…
রাস্তায় লোকে মার খাচ্ছে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি।
পাড়ার লোক মার খাচ্ছে, আমি না দেখার ভান করে চলে যাচ্ছি।
একজন উপকারী লোক মার খাচ্ছে, এবার আমি ‘আহা রে’ করার জন্য একটু দাঁড়াচ্ছি,
কিন্তু প্রতিবাদ করছি না।…
একা একা একটা নৌকা
অনেকটা পথ ভেসে এসে,
ক্লান্ত বড়
কত স্রোত ভেঙ্গেছে সে।
তবুও হয়ে যায় ভয়ে জড়সড়।
আসলে ওই নৌকা যে বড় একা।
মেঘেরা জটলা করছে আকাশে
দেখে ভয়ে ভয়ে ভয়ে মরেছে সে।
ঐ …
সামনের পথে আজ যোজন অন্ধকার।
ঘটমান বর্তমান অবয়বহীন।
গাজা থেকে বৈশরন কালো ক্যানভাসে
গাঢ় লাল রক্তরেখা আঁকা।
নিঝুম আকাশে কারা বিষাদ ছড়ায়!
এস, হাত ধরো।
শক্ত করি মুঠো।
প্রলয় আসার আগে একসাথে খুঁজি
ম্যাজিক লণ্ঠনে যদি …
প্রকৃতির জঠরে এক টুকরো সবুজ-
আড়ষ্টতা কাটিয়ে তার নব কিশলয়;
আন্দোলনে সাড়া দেয়, প্রমত্ত সমীরণের বাহুস্পর্শে,
দিগন্তে প্রহরীরত সূর্যাভ ঢেকে যাচ্ছে,
দ্বাদশবর্ষীয়া কিশোরীর এলোকেশীর ন্যায় তিমিরে।
শাখা-প্রশাখায় প্রবাহিত তার দুরন্ত উত্তেজনা-
রন্ধ্রে বসবাসকারী রঙিন স্বপ্নের একশো …
আমি হয়ত এই পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষ—
কারণ তোমাকে চাওয়ার আগুনে
অন্ধকারে ডুবে গেছি,
বেদনায় পুড়ে গেছি,
তবু তৃষ্ণা মেটেনি এক ফোঁটা।
প্রতিটি নিঃশ্বাসে বেজে ওঠে—
কবিতা, কবিতা, কবিতা…
যেন মসজিদের মিনারে আজানের পরে
এক পাপী …
স্বপ্নভঙ্গ, উড়ে যায় পতাকাটুকু —
যেখানে আলো ছিল, এখন ছায়া।
কোমলমতি ছাত্ররা দাঁড়িয়ে বোবা,
তাদের চোখে পৃথিবীর আকুল দায়া।
বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্ন,
তাদের কণ্ঠে উঠেছিল একদিন।
কিন্তু প্রতিশ্রুতির বালুমাটিতে
ভেসে গেছে সব, ইতিহাস বিন্দু বিন্দু।
১৮ …
আমার তুমি প্রথম প্রেম, আজন্ম প্রেমিক আমার…
প্রথম দেখেছি তোমায় মেয়েবেলার শান্ত মোহনায়
ভোরের চুপচুপ গভীর ঘুমে, রঙীন ঈশারায়
পূব আকাশে, মনে-প্রাণে দোলা লাগা শান্ত ভঙ্গিমায়।
আহা, ওই লাল-লাল করুণ মুখ, তার-ই আবেশে
বিভোল আমি। একলাফে …
বৃদ্ধ কেউ চিতাভস্ম হবে অথবা কবরে
দেহদানের চলও বাড়ছে ক্রমশ।
শেষতক ছাই উড়ে যায় অস্থি জলাশয়ে।
দাতার দেহ ইঁদুর দন্তক্ষত সামলে হয়ত চিকিৎসাবিদ্যাশিক্ষা শেষে,
কানাগলি গণ-ঐক্য-চিতা বা ভাগাড়ে!
মরদেহ হলেও জীবন্তের স্মৃতি ও সত্তায়
তারা কিছুকাল …
আমার ভালবাসা শুধু শব্দের বিচরণক্ষেত্র নয়
মানবতার পথ ধরে উন্নতশির হয়ে থাকা
আপসের চোরাবালিতে তলিয়ে যাওয়া নয়
মনুষ্যত্বের বৃহৎ মনকে প্রসারিত করা।
যখন দানবীয় শক্তি ফলায় তাদের আগ্রাসন
স্বার্থ আর লোভের লেলিহান শিখা দিয়ে
গ্রাস করতে …
জলে ভাসা এক কচুরিপানা।
ঠিকানাহীন এক ছন্নছাড়া!
বসে গায়ে জড়ায়
হতাশার চাদরখানা।
এ যেন নিয়তির নতুন খেলা।
কেন জানি পাই না স্বাধীনতা।
মুক্ত আকাশে ডানাহীন পাখি
মেলে না তার দু’চোখ জোড়া!
হয়তো পায় না বন্ধনজোড়া।…
সাদা মেঘ কালো হতে হতে ঝরে পড়ুক
তোমার দু’ গালে,
তুমি তো ভিজতে ভালবাসো,
তুমি ভালবাসো চাঁদের আলোয় ভিজতে
তুমি ভুলে যাও তুমিও চাঁদ,
সাদা মেঘ, নীল আকাশ, লাল গোলাপ
আমার পৃথিবীতে।
তুমি নদীর জল ছুঁয়ে …
যে জলাশয়টিতে আগাছা ও আবর্জনা
জমে আছে
তা দীঘি ছিল একদিন
সেখানে রোজ কত কত কান্না
আর ভালবাসার গান
আশ্চর্য সুরে প্রবাহিত হত
কোনও একদিন সেখানে ফেলে গেল কেউ
অর্ধমৃত ভ্রূণ
তারপর থেকেই দীঘিটি জলাশয় হয়ে …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
