লেখক : শারমিন শিলা রিয়া
বেঁচে থাকাটাই কোন কোন সময় হয়ে উঠে এক ভীষণ বেদনার।
সব বেদনার অবসান ঘটায় মৃত্যু নামক মুক্তিটায়।
কখনও হাসি, কখনও কান্না, কখনও রাগ, কখনও অভাব, কখনও বা দুঃখের পাহাড়।
আকাশে ঘন কালো মেঘের মত জমে যায় বিষাদের ফাগুন।
কখনো হুট করে দেখা দেওয়া রংধনুর সাত রংয়ের মত সুখ!
কখনও বা ছুটে চলা দুরন্ত কিশোরের দৌড়নোর ফলে উড়ে আসা পথের ধুলোগুলোর মত জীবন যেন উড়ে যায়।
কেটে যায় দিবস, রজনী, কত না প্রহর।
সব কিছু ফেলে তবুও মানুষ বাঁচার ইচ্ছে জাগে, ক্ষণিক আশা পেলে!
লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

