দায় নেই তার উত্তর দেবার

লেখক : রিঙ্কু চট্টোপাধ্যায়

এই তো একটু আগেই,
বিকেলের সূর্যটা চলেছিল সাথে সাথে,
বন্দেভারতের বড় জানালা দিয়ে
দেখেছি খেজুর গাছের ফাঁকে ফাঁকে।
হঠাৎই মুখ লুকিয়ে অদৃশ্য হল সে,
না বলেই হল অস্তমিত!
দায় নেই তার কারও কাছে,
শুধু খোলা প্রকৃতির কোলের
আলো মুছে বলে গেল,
“দেখা হবে আগামীর প্রভাতে।”


লেখক পরিচিতি : রিঙ্কু চট্টোপাধ্যায়
রিঙ্কু চট্টোপাধ্যায় পুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্ম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up