ফুলের জীবন

লেখক : মেহেদী হাছান জুবের

ফুলের মত জীবন কয়জনেরই বা আছে?
এমন জীবন যে একবার ফুটলো পুরোপুরি,
রঙে, গন্ধে, আলোয়, ভালবাসায়, সত্যে,
নিজেকে একদম খুলে দিল,
কোন পাপড়ি গুটিয়ে রাখল না,
এক মুহূর্তের জন্য হ’লেও পৃথিবীকে বলল,
“দেখো, আমি এসেছিলাম।”

তারপর নিঃশব্দে ঝরে গেল।
ঝরে যাওয়াটাও ছিল তার সৌন্দর্যের শেষ স্বাক্ষর।

কয়জন এমন সাহস করে?
বেশিরভাগ মানুষ তো কুঁড়ি হয়েই থেকে যায়—
ভয়ে, লজ্জায়, হিসেবে, সংস্কারে—
পাপড়ি মেলতে ভয় পায়,
ঝরে যাওয়ার ভয়ে কখনও ফোটেই না।

তাই ফুলের মত জীবন সত্যিই বিরল।
যে ফুটেছে, সে-ই বেঁচেছে।
যে ফুটতে পারেনি, সে শুধু শুকিয়ে গেছে।


লেখক পরিচিতি : মেহেদী হাছান জুবের
মেহেদী হাছান জুবের একজন উদীয়মান লেখক, যার লেখালেখির যাত্রা শুরু হয়েছে গভীর অনুভূতি ও জীবনের সূক্ষ্ম উপলব্ধি থেকে। পেশাগতভাবে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত, পাশাপাশি বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। কর্মব্যস্ত জীবনের মাঝেও তিনি শব্দের ভেতর খুঁজে নেন মন, মানুষ ও মনের অদৃশ্য জগতের গল্প। প্রকৃতির সান্নিধ্য, নীরব ভাবনা এবং অন্তর্জগতের প্রশ্ন তাঁর লেখার মূল অনুপ্রেরণা। সিলেটের জাফলং, গোয়াইনঘাটের মনোরম পরিবেশে বেড়ে ওঠা এই লেখক জীবনের ক্ষণস্থায়িত্ব, সৌন্দর্য ও আত্মিক অনুভূতিগুলোকে সহজ অথচ হৃদয়ছোঁয়া ভাষায় প্রকাশ করতে ভালোবাসেন। “ফুলের জীবন” তাঁর প্রথম দিকের সৃষ্টিগুলোর একটি, যেখানে তিনি জীবনের সৌন্দর্য ও ক্ষণিক অস্তিত্বের গভীর তাৎপর্য ফুটিয়ে তুলেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up