কবিতা দূরত্বে

লেখক : ইচ্ছেমৃত্যু

(১)

নিজেই নিজেকে পারি না ছুঁতে আর
একদিন খুব কাছের ছিলাম আমরা
তারপর মন থেকে মন গেল সরে
অমনন বসবাসে আলোকবর্ষে তারা।

(২)

দূরত্ব কী দিয়ে মাপে?
মিটার না সময় এককে!
মন জানে মনে মনে মন দিয়ে মাপে

(৩)

একবার এসো ফিরে – আর্ত স্বরে চায়
একরোখা সময় এক রেখায় চলে যায়

(৪)

হায় মন, নতজানু মন, জীবনযুদ্ধে শুধু দূরত্ব পেলাম।


লেখক পরিচিতি : ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় - রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে - টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা - সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে - পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up