মিনতি

লেখক : কাশফিয়া নাহিয়ান

মিনতি করি আমায় যেতে দাও
মিনতি করি আমায় কাছে টেনে নাও
মিনতি করি আমার দিকে ফিরে তাকাও
মিনতি করি এবার আমাকে বিদায় জানাও
জীবন অনেক আগেই হয়ে গিয়েছে নষ্ট
নেওয়া যায় না আর এত কষ্ট
লড়াই করতে করতে আমি আধমরা
হতাশার নাগপাশ আমাকে করতে দেয় না নড়াচড়া
সবাই, সবসময় আমাকেই দোষী হিসেবে করে সাব্যস্ত
এবার হোক আমার একটা চিরস্থায়ী বন্দোবস্ত
কারও দুয়ারে হ’ল না ঠাঁই
আমার আর কিছু চাওয়ার নাই
আনন্দকে করতে পারি না বরণ
হৃদয় থেকে হচ্ছে ক্রমাগত রক্তক্ষরণ
নিয়তির দংশনে আমি হতাহত
যা আমার জীবনকে প্রতিনিয়ত করে ব্যাহত
দু’চোখের পাতা ভারী হয়ে আসছে
মৃত্যুর ছবি মনের সমুদ্রে ভাসছে
অনন্তযাত্রায় কোন অপশক্তিকে যেন দেখতে না পাই
পরম শান্তিতে ঘুমোতে চাই।


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up