অভিযোগ

লেখক : সুতপা সোঽহং

এই যে ঊর্ণজালে রাখা প্রেম রতি
রাধে, সব তবে জল উহ্য প্রেমিকের প্রতি!
হায় মুখে দিচ্ছ সোমরস, বুকে মারছ ছোরা!
ভুলে যাওয়া ছাগজন্ম, জানছে না সন্তরা।
দোঁহার মরশুমে এ কেমন সহাবস্থান? এ কেমন ক্ষত?
শূন্য বসতে দাহ্য নেই তবু দহন কত!
প্রেম আসে, ছাই হয়; নির্বিকার চোখ।
নিঠুরা রমণী তুমি দৃষ্টিতে তক্ষক!
কী হবে দেবী হয়ে?
যদি করুণাই যায় ক্ষয়ে!
এভাবে একদিন প্রেম হবে শব।
সেইদিন ঈশ্বরী, শুষ্ক মৌসুমে অশ্রুর গুরুত্ব টের পাবে সব!


লেখক পরিচিতি : সুতপা সোঽহং
জন্ম ১১-০৫-১৯৯২। উত্তরবঙ্গে পড়াশোনা করে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় যুক্ত। প্রকাশিত ব‌ইয়ের সংখ্যা তিনটি। বিভিন্ন বাণিজ্যিক পত্র পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। তিস্তাগুড়ি শ্রেষ্ঠ ব‌ই সম্মান ২০২৫, রেনেসাঁস শারদ সম্মান, অরুণ চক্রবর্তী স্মৃতি সেরা বারো সম্মান, বৈভব সাহিত্য সম্মান, রেনেসাঁস সাহিত্য সম্মান, আজকাল লিটেরারি মিট পুরস্কার, কালীপদ পান্ডে স্মৃতি পুরস্কার, অরুপ রতন পুরস্কার ২০২৫, অভিক্রম শ্রেষ্ঠ ব‌ই সম্মান ২০২৬ সহ নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। লেখালেখির পাশাপাশি চিত্রশিল্প ও সমাজসেবায় যুক্ত।

One comment

  1. Ratan chakraborty

    সম্পাদক উপযুক্ত কবিতাকে নির্বাচন করে কবিকে সম্মান জানিয়েছেন।কবি ও সম্পাদক দু’জনকেই অভিনন্দন।
    রতন চক্রবর্তী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up