প্রশ্নমালার কাঠগড়ায়

লেখক : আজাহার রাজা

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা
ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে
ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন।
প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার,
চিন্তার গভীরতম স্তরে অবগাহন ছিন্ন অহংকারের বহুপল আবরণ।

কাঠগড়া নির্মিত আকাঙ্ক্ষা পরিতৃপ্তির মধ্যবর্তী অতল ফাঁকে,
প্রত্যাশা দীর্ঘকাল উপবাসী, প্রাপ্তি ক্লান্ত অনুশোচনায় নতশির।
সুখ ক্ষণভঙ্গুর অনুষঙ্গ পূর্ণতার প্রত্যয়ে জন্মে
বিস্তৃত অপূর্ণতার মহাদেশ নির্বাসন রচনা করে।

নৈতিক দণ্ডাধিকারী নির্লিপ্ত প্রত্যক্ষদর্শী—
দোষগুণের বিভাজন আত্মপ্রবঞ্চনা নৈঃশব্দ্যের রূপ।
কাঠগড়ায় ভাষা ক্লান্ত, মহৎ বলে পরিচিত সমস্ত ধারণা
নিজস্ব সীমাবদ্ধতায় সংকুচিত হয়।

উদ্ভাসিত কঠিন জ্ঞান অসন্তোষ ব্যর্থতার দাগে
চেতনার বিকাশধারা ভাঙন-পতন উত্তরণের পূর্বশর্ত।
অন্তর্লীন তীর্থক্ষেত্র উত্তর অনাবশ্যক,
দায়স্বীকারই মুক্তির একমাত্র শুদ্ধ ব্যাকরণ।


লেখক পরিচিতি : আজাহার রাজা
আজাহার রাজা: শুদ্ধতার কবি আজাহার রাজা আধুনিক বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র কাব্যশিল্পী, যাঁর কবিতা শুদ্ধতা, মানবিকতা ও আত্মোপলব্ধির অনন্য দৃষ্টান্ত। শৈশবে প্রকৃতি ও মানবিক অনুভূতির প্রতি অনুরাগ তাঁকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অনিশ্চিত যাত্রা। আজাহার রাজার কবিতায় জাগতিক সীমা ছাড়িয়ে দর্শন ও মানবিক মূল্যবোধের মেলবন্ধন ঘটে। শব্দের নিপুণ ব্যবহারে তাঁর রচনাগুলো গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ। তিনি সমাজের ভণ্ডামি ও মানবতার সংকটকে তীক্ষ্ণভাবে উপস্থাপন করেন, যা পাঠককে আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করে। প্রকৃতি, প্রেম ও সমাজবোধে পরিপূর্ণ তাঁর কবিতা এক মহাজাগতিক অনুরণন সৃষ্টি করে। শুদ্ধতার কবি হিসেবে আজাহার রাজা বাংলা সাহিত্যে বিরাজমান, যাঁর সৃষ্টিশীলতা যুগ যুগ ধরে পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up