শেষ পর্যায়ের কবিতা

লেখক : অম্লান ভট্টাচার্য

আমার আনন্দ জাগাও,
অস্তাচলের সূর্য আমার বিশ্বাসের স্থিরতা দাও,
রাতের অন্ধকার যতই গভীর হোক
আমার অভয় জাগাও,

আমাকে উৎসবমুখর করে তোলো,
বিষণ্ণতার কালো পর্দা সরিয়ে দাও
দ্বিধাদ্বন্দ্বকে ছাপিয়ে উঠুক সংশয়হীনতা,
আমার আনন্দ জাগাও
গভীর অরণ্যে,
আমার স্থবিরতা মুছে যাক
বৈশাখী ঝড়ে,
সূর্যোদয়ের সঙ্গে আমাকে আলোকিত করো,

আমার আনন্দ জাগাও
যখন শেষ বিচারের ঘণ্টাধ্বনি মুমূর্ষু মানুষদের
আশার বাঁধনে বেঁধে রাখে,
সমস্ত বাধা সরিয়ে আলোক রেখা
ভিড় করুক আমার ভবিষ্যতের রাস্তায়,

তুমি আমার কাছে এস
পাশে দাঁড়িও
বাকি পথের মাঝে,
জীবনের প্রান্তে এখন
সময়ের সংলাপ দুর্বোধ্য হয়ে চলেছে অবিরত।


লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up