লেখক : নাজনিন নাহার রিমি
আকাশের রং যেন পুরনো শাড়ির আঁচল,
ধীরে ধীরে ফিকে হয়ে আসে রৌদ্রে
দিন ফুরিয়ে এল –
যেমন করে ঘরে ফেরে ক্লান্ত মাঝি
পাখিরা ডানা মেলে উড়ে যায় পূরবী আকাশে
তুমি এলোচুল বেঁধে নাও,
অন্ধকারে প্রদীপের শিখার মত
মুখখানি শ্যামলিমা
যেন বর্ষার প্রথম মেঘ।
লেখক পরিচিতি : নাজনিন নাহার রিমি
কবিতা

