লেখালিখি সম্পাদকমণ্ডলী

২০২০ সালের ১৪ জুন ‘লেখালিখি সাইট’ প্রকাশ করা হয়। ২০২০ সালের ১৪ জুন থেকে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি বিভিন্ন সম্পাদকের অধীনের লেখালিখি সাইটের কর্ম সম্পাদিত হয়েছে। সাইটের সম্পাদনার পাশাপাশি রয়েছে লেখালিখি ওয়েবজিনের কাজ, সেখানেও একজন সম্পাদকের উপর দায়িত্ব অর্পিত ছিল। সাইটে নিয়মিত লেখা প্রকাশের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট বা প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে। যেহেতু এই সমস্ত কাজগুলো একটা সম্পূর্ণ টিম মিলেমিশেই করে আসছে, তাই ২০২৫ সালের এপ্রিল মাস থেকে আমরা তৈরি করেছি লেখালিখি সম্পাদকমণ্ডলী। এখানে সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে পরিচয় দেওয়া হল।


অরিত্র চট্টোপাধ্যায়

অরিত্র চট্টোপাধ্যায় : অরিত্র চট্টোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের মালদা জেলায়। কম্পিউটার সায়েন্স নিয়ে বি টেক পাশ করেছেন। পেশাগতভাবে বিভিন্ন বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। ২০২০ সালের লেখালিখি সাইট প্রতিষ্ঠার সময় তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য এবং লেখালিখি সাইটের প্রথম সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনমাস। তাছাড়াও লেখালিখি ওয়েবজিনের শুরু থেকেই তিনি প্রধান সম্পাদককে বিভিন্নভাবে সাহায্য করে আসছেন এবং “লেখালিখি ওয়েবজিন শীত সংখ্যা ১৪৩০” থেকে “লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যা ১৪৩১” -এ সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন। । ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


রুবাই শুভজিৎ ঘোষ

রুবাই শুভজিৎ ঘোষ : রুবাই শুভজিৎ ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ইনফরমেশন টেকনোলজিতে বি টেক পাশ করেছেন। পেশাগতভাবে বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। ২০২০ সালের শেষ কয়েক মাস লেখালিখি সাইটের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও লেখালিখি ওয়েবজিনের প্রথম কয়েকটি সংখ্যায় প্রধান সম্পাদককে তিনি বিভিন্নভাবে সাহায্য করেছেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


সম্বিত শুক্লা : সম্বিত শুক্লার জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মানকরে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। পেশাগতভাবে বিভিন্ন বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। তিনি ২০২১ সাল থেকে ২০২৩ সালের জুন অবধি লেখালিখি সাইটের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। তাছাড়া “লেখালিখি ওয়েবজিন উৎসব সংখ্যা – সেপ্টেম্বর ২০২২” থেকে “লেখালিখি ওয়েবজিন উৎসব সংখ্যা ১৪৩০” -এ তিনি সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


রাজীব চক্রবর্তী

রাজীব চক্রবর্ত্তী : রাজীব চক্রবর্ত্তীর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। লেখালিখি ওয়েবজিন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য এবং লেখালিখি ওয়েবজিনে শুরু থেকেই তিনি প্রধান সম্পাদকের ভূমিকায় কাজ করে চলেছেন। লেখালিখি ওয়েবজিনের পাশাপাশি ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৪ সালের জুন মাস অবধি তিনি লেখালিখি সাইটের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


অর্পিতা প্রামাণিক

অর্পিতা প্রামাণিক : অর্পিতা প্রামাণিকের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতা জেলায়। বাংলায় স্নাতকোত্তর এবং গ্রন্থবিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেছেন৷ পেশাগতভাবে কলকাতার একটি হোর্ডিং কোম্পানিতে দশ বছরের বেশি সময় কাজ করেছেন। ২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস অবধি লেখালিখি সাইটের সম্পাদক হিসাবে কাজ করেছেন। তাছাড়া “লেখালিখি ওয়েবজিন জন্মদিন সংখ্যা ১৪৩১” থেকে “লেখালিখি ওয়েবজিন শীত সংখ্যা ১৪৩১” -এ তিনি সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


ডঃ অভীক সিংহ

ডঃ অভীক সিংহ : ডঃ অভীক সিংহের জন্ম পশ্চিমবঙ্গের বহরমপুরে। পেশায় অর্থনীতির অধ্যাপক এবং গবেষক, কাজ করেছেন লিভারপুল বিশ্ববিদ্যালয় (চীন), ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট গুরগাঁও, এবং গোয়া ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে। “দীপায়ন” এর ইভেন্টগুলোতে শুরু থেকেই তিনি সম্পাদনার কাজে সাহায্য করছেন। তাছাড়া “লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যা ১৪৩২” থেকে তিনি ওয়েবজিনের প্রধান সম্পাদককেও বিভিন্নভাবে সাহায্য করে আসছেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য।


উপদেষ্টা

সম্পাদকমণ্ডলী ছাড়াও লেখালিখি সাইটের উপদেষ্টা হিসাবে রয়েছেন মাননীয় রতন চক্রবর্তী মহাশয়। তিনি প্রয়োজনে সম্পাদকমণ্ডলীকে তাঁর দীর্ঘ ৫০ বছরের বেশি সাংবাদিক জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে বিভিন্নভাবে সাহায্য করেন। তাঁর সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হল।

roton

রতন চক্রবর্তী : অর্ধশতক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন। দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন পত্র-পত্রিকায় চাকরির পাশাপাশি কাজ করেছেন বিদেশি দূতাবাসের কলকাতা তথ্য দপ্তরে। তথ্যচিত্র পরিচালনা করেছেন। লিখেছেন ছোট গল্প, নাটক চিত্রনাট্যও। মার্কসীয় দর্শনে বিশ্বাসী। জন রিডের টেন ডেজ দ্যাট স্যুক দ্য ওয়ার্ল্ড নামে রুশবিপ্লবের দশ দিনের কাহিনি নিয়ে বিশ্বখ্যাত রিপোর্টাজ গ্রন্থ অবলম্বন করে লিখেছেন নাটক অভ্যুত্থান যা ৭৪ জন কুশীলব নিয়ে অভিনীত হয়। “লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যা ১৪৩২” এর সম্পাদনার সময় থেকে তিনি লেখালিখি ওয়েবজিনের উপদেষ্টা হিসাবে রয়েছেন।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up