লেখক : অভিজিৎ হালদার
হৃদপিণ্ডের এই নিবিড় কুঠুরিতে জন্ম নিলে তুমি,
রক্তস্রোতের মায়াবী নদীর তীরে ফোটে রক্তগোলাপ ভূমি।
কেউ জানল না, গোপন শহরে কার পদধ্বনি বাজে,
অনিয়মিত স্পন্দনে তুমি বাঁচো জীবনের ক্যানভাস-সাজে।
যখন প্রথম ধমনী বেয়ে নামলে রক্তের প্লাবনে,
মনে হ’ল এই মৃত পৃথিবী যেন মজেছে কোন শ্রাবণে।
প্রার্থনার মত বুকের গভীরে গড়ে নিলে স্থায়ী বাসা,
তোমার নিঃশ্বাসে মিশে রইল আমার দীর্ঘদিনের পিপাসা।
অকস্মাৎ একদিন সেই ঘরে শুরু হ’ল অদ্ভুত এক সুনামি,
তুমি বললে, “আর চেনার উপায় নেই, আজ আমি আর তুমি—দামী?”
বুকের ভিতর জন্ম নেওয়া সেই চেনা মুখ ধীরে হ’ল অচেনা,
ভালবাসার মন্থনে শুধু জন্ম নিল অবুঝ যাতনা।
যে হৃদপিণ্ডে তোমায় জন্ম দিয়ে আমি পুজো করতাম রোজ,
সেখানেই আজ বিচ্ছেদের চিতা নেয় পোড়ানোর খোঁজ।
প্রতিটি রক্তবিন্দু আজ কাঁদে তোমার শূন্যতার অভিশাপে,
স্মৃতির শালিকেরা ডানা ঝাপটায় ভাঙা কোন এক জেলে।
জন্মের উৎস থেকে মৃত্যুর দূরত্ব বড় বেশি কম নয়,
প্রেমিকার জন্ম যেখানে হয়েছিল, আজ সেখানেই কেবল ভয়।
রক্তের প্রতিটি কণায় এখন শুধু তোমার ফেরার আকুতি,
অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় আজ আমরা দু’জনে দু’টি জ্যোতি।
হৃদপিণ্ডের যে গভীর কোণে তোমার কোমল জন্ম হয়েছিল,
সেখান থেকে আজ সব আলো মুছে কে যেন পর্দা ফেলে দিল।
তবুও এ বুক তোমাকেই চেনে, তোমাকেই করে স্মরণ,
জন্মঝড়ের এই ঠিকানায় লিখে গেলাম আমার শেষ মরণ।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই উত্তীর্ণ। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

