মহামারী

লেখক : বকুল বিশ্বাস

একটা মহামারী আসছে।

আকাশে ঝাঁকে ঝাঁকে শকুনের দল।
বাতাসে একটা বিদঘুটে গন্ধ
সারি সারি শুকনো শহর জুড়ে জীবন্ত লাশের পাহাড়।
সবুজ মাঠ নদী-খাল-বিল-নীল আকাশ-পাহাড় সব কিছু যেন বেরঙিন।
দেখো, ঠিক একটা মহামারী আসছে। চারিদিকে কিলবিল করছে কিছু ধোঁয়াটে মুখ
বিকৃত হাসি,
ওরা মানে না বাঁধন, মানে না শাসন।
সব কিছু ভাঙতে চায়। চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস
আসন্ন মহামারীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। শুকিয়ে গেছে বিকেল।

বুদ্ধিগুলোকে রেখেছে বন্ধক ওরা, বোঝে না কিছু জানে না কিছু
মানুষ মানুষের মাংস
খুবলে খায়
শিরায় উপশিরায় বিবেকের যে ফল্গুধারা সবকিছু শুকিয়ে গেছে।

মনুষ্যত্বের বড্ড আকাল আজ।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up