যতদিন আমি আছি

লেখক : তারিক মনোয়ার

যতদিন আমি বেঁচে আছি এই দ্বীপে,
ততদিন কেউ পারবে না দিতে রুখে।
যতদিন আমি আছি অগ্নিশিখা শত,
করতে পারবে না কেউ গরীবের বুকে ক্ষত।
যতদিন আমি বেঁচে আছি ভুবনে,
ততদিন শান্তি থাকবে সব গরীবের জীবনে।
যতদিন আমি বেঁচে আছি এই দ্বীপে,
ততদিন কেউ মাদক নেবে না বুকে।
যতদিন আমি বেঁচে আছি এই দ্বীপে,
ততদিন আমি অন্যায় দেব রুখে।
যতদিন আমার কলিজা থাকবে ঠিক,
ততদিন আমি গর্জে উঠব, ভেঙে ফেলব শত ইঁট।
যতদিন আমি বেঁচে আছি ধরণী মায়ের বুকে,
ততদিন আমি সবাইকে নিয়ে থাকব সুখে-দুঃখে।
যতদিন আমি বেঁচে আছি এই রূপে,
ততদিন কেউ দূষণ করলে দশ হাতে দেব রুখে।
নিষেধ করে যাচ্ছি আমি আজ,
কোনদিন কেউ কেটো না কোন গাছ।


লেখক পরিচিতি : তারিক মনোয়ার
লেখক পরিচিতি মো:তারিক মনোয়ার (রুবেল ) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামে ২০০৮ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল আউয়াল মিয়া। এবং মায়ের নাম মোছাঃ হোসনে আর বেগম। তিনি ১৫ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। তিনি এর আগেও গ্রামের বিভিন্ন ছোট পত্রিকায় কাজ করেছেন। “আমি ছেড়ে দিয়েছি কত কি” “মনেপরে” তাঁর বিখ্যাত কবিতা।যা “আলোড়ন লাইব্রেরী পত্রিকা ও মিডিয়ার” পদ্মার বুকের চাঁদ, গ্রন্থে প্রকাশিত হয়। তিনি ২০২৪ সালে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অপেক্ষারত আছে। তিনি তাঁর লেখার মাধ্যমে পাঠকে অন্য জগতে নিয়ে যেতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up