লেখক : শফিক শিমু
তুমি নারী, আমি নর,
মুখোমুখি বসবার চির অম্লান সাধ!
সাধ বড়ই দুর্লভ কল্পনা
তবুও মুখোমুখি বসবার ব্যাকুল সাধনা।।
তুমি স্নিগ্ধ শরতের কুহেলীভেজা সোনা রোদ
আমি প্রাতঃরাঙ্গা শিউলি কুড়নো, তুমি নুপুর ছন্দ।
আমি ভাদ্রের দ্বিপ্রহরমুখী সোনালী রবি
গগনমুখী যাযাবর তোমাকে; আমি খুঁজি।
তুমি অভিজাত কুলের অভিষেক নারী,
আমি ললাটহীনা জন্ম মুসাফির জানি।
তুমি সজীব, সুগন্ধী পৃথিবীর মলয় প্রেমদায়ী,
আমি দুরন্ত দুর্লভ বসন্তহীনা প্রেমকামী।।
লেখক পরিচিতি : শফিক শিমু
লেখক নাম শফিক শিমু (Shofiq Shimu), সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান (Md. Shofiar Rahman)। ১৯৮২ সালের ১ জানুয়ারী যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পেশাগত দায়িত্বে তিনি আইটি বিষয়ক পেশাজীবী। পরিচালক, অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত), মণিরামপুর, যশোর। এছাড়াও ২০২৫ সাল থেকে মণিরামপুর সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে মণিরামপুর প্রেসক্লাবের ২০১৭-২০১৯, ২০১৯-২০২১, ২০২২-২০২৪ ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় দৈনিক প্রতিদিনের কণ্ঠ ও জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধির দায়িত্বে আছেন। তার প্রকাশিত গ্রন্থ : ১. রোদ্দুরে ভেজা দুপুর (কাব্যগ্রন্থ ২০১৭ইং), ২. কুয়াশায় ভেজা সকাল (কাব্যগ্রন্থ ২০১৯ইং), ৩. গুলটে দা (রম্য রচনা ২০১৯ইং), ৪. পান্তা ইলিশের গ্রল্প (গল্পগ্রন্থ ২০২০ইং), ৫. রাত হলো ভোর (গল্পগ্রন্থ ২০২২ইং), ৬. জোছনা ভেজা রাত্রি (কাব্যগ্রন্থ ২০২৬ইং)। প্রকাশিত গ্রন্থের পাশাপাশি তিনি ২০০২ সাল থেকে “রূপসী বাংলা” নামে একটি অনিয়মিত সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা ও প্রকাশ করে আসছেন। এজন্য তিনি সম্মাননা পেয়েছেন- শিরোনাম সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৭, আত্রাই, নওগাঁ এছাড়াও চিহ্ন মেলা ২০১৯ ও ২০২২ সম্মাননা স্মারক রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি আজিজুল হক সম্মাননা স্মারক ২০২২ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর। কথাঃ ০১৭১২-৪০৪৯৬৫, ০১৮৩২-৬৪৩৫৯৭, হোয়াটসআ্যাপ : ০১৭১২-৪০৪৯৬

