বেকার বন্ধু

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

রোজ এসে অফিসে,
খেতে চায় কফি সে!
আজকে এল দু’টোতে,
পিওনটাও ছুটিতে!
আমি বলি, ‘ব্যস্ত খুব,’
সে বলে, ‘ঠিক আছে!’
পড়াশোনা শেষ হয়,
দিনরাত বসেই রয়!
সময় কেবল নষ্ট হয়,
বেকারত্ব স্পষ্ট হয়!
আমি বলি, ‘চর্চা কর,
ভাল যত দিক আছে!’
বলছে, ‘চিন্তা নাই রে!’
লাঞ্চ খেতে চল বাইরে!
বুঝিয়ে বলি, ‘ভাই রে!
টাকা কোথায় পাই রে!’
মেজাজখানা খারাপ হয়-
বুদ্ধিতে যেন লিক আছে!
কখন যে বিকেল হবে!
বলবে, ‘আমি উঠি তবে!’
দিন তো যায় এভাবে,
বদল নেই স্বভাবে!
মুখখানা দুঃখ ভরা,
বর্ষার দারুণ খরা!
প্রোফাইলে শুধু তার-
ভাল ভাল পিক আছে!


লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। লেখকের ঠিকানা-জ্যোতির্ম্ময় দে(বিজু),গ্রাম ও ডাক-ইস্ট কামেশ্বর,থানা-ধর্মনগর, জেলা-নর্থ ত্রিপুরা, পিন-799253 সেলফোন ও Whatsapp-8729833098.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বইটি কিনতে ছবিতে ক্লিক করুন