বঙ্গের মাটি

লেখক : শাহ্ আলম আল মুজাহিদ

এ মাটি বিশ্বে বিরল,
এ মাটি সোনার চাইতে দামী।
এ মাটি শহিদদের দান,
গড়া আছে সৌধের স্তম্ভ।

এ মাটি রক্তে তাজা,
এ মাটি আমাদের গর্ব।
এ মাটির বিপদে আমরা
তার বুকে ঝাঁপিয়ে পড়ব।

এ …

আমি পারি

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

দেখ আমি-
পাহাড় টলাতে পারি
পাথর গলাতে পারি
অচল চলাতে পারি।

হাতিকে নড়াতে পারি
গাধাকে পড়াতে পারি
বাঘকে চড়াতে পারি।

খরচ কমাতে পারি
সম্পদ জমাতে পারি
বিদ্রোহ দমাতে পারি।

পারি না কেবল-
তোমার মন ভরাতে,…

জীবন যেমন

লেখক : কাজল মণ্ডল

পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন …

উলু আর ভুলু খ্যাপা

লেখক : ইয়াসেফ মোহাঃ রিয়ান

শীত নামলেই উলু খ্যাপা বেরিয়ে পড়ে—
কম্বলের খোঁজে, নিজের জন্য নয়,
ওই যে সারাদিন ডো-ডো করে ঘুরে বেড়ায় সাথে, ভুলু !

গত শীতে মা-মরা ঠাণ্ডায় হিম নিথর
পড়েছিল রাস্তার ধারে ছানাটা।
নির্দয় গাড়ির ধাক্কায় পড়েছিল …

উপোস

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

আমার বিশ্বাস তুই পারবি।
অনেক অচেনা পথ হাঁটবার পরেও
কোনদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি তোকে।
তবে কি ভালোবাসার ছাদে ঘুণ ধরেছে তোর?
জল পড়ছে চুঁইয়ে চুঁইয়ে বুকের উপর?
নিজেকে একটু সামলে নে। বেরিয়ে এসে দেখ
তোর …

অনিকেতের জন্য

লেখক : অভিজিৎ সুর

তুই বড় অবাধ্য, তুই ভুলেছিস তোর ‘অওকাত’;
কোন আক্কেলে হাত তুললি ঠাকুরদের গায়ে?
না হয় বলেছে তোকে অপবিত্র,
না হয় রেখেছে ফেলে আস্তাকুঁড়ের মত,
না হয় মেরেছে ঢিল,
তাই বলে তুই পাল্টা দিবি জবাব?
কি দুঃসাহস …

তোমার মাঝে আমি

লেখক : আবুল হাসান তুহিন

চোখের মাঝে চোখটি রেখে
হারিয়ে যায় মন,
তোমার মাঝে আমি হ’লাম
জানি না কখন।।

রাতের মাঝে যেমনি করে
হারিয়ে যায় দিন,
ভোরের আলো রাতের কাছে
তাই রেখে যায় ঋণ।
তুমি আমি মিলেমিশে
এক হয়েছি যখন,…

অন্তহীন পুনরাবৃত্তি

লেখক : ইসরাত জাহান তানজিলা

আমি বহুদিনের এক ক্লান্ত আত্মা, এক অতৃপ্ত সত্তা
অমিয় সুধা পান করেও যেন আমার আত্মার হাহাকার থামছেই না!
আমি সরু জানালার পাশে বসে পুরো ব্রহ্মাণ্ড দেখার নেশায় মত্ত হয়েছি সেই কবে থেকে!
অতিমাত্রার অস্থিরতা গ্রাস …

সেয়ানা পাগল

লেখক : শিখা চক্রবর্তী

আমি আমার আমিতে হয়ে জ্বালাতন
যত বলি তাকে ছাড়ো
তত সে আমায় ধরে আঁকড়িয়ে
এ কী ভয়ানক গেরো

যেদিকে তাকাই আমি ছাড়া নেই
আমি ভরা চারদিকে
রোগেতেও আমি ভোগেতেও আমি
সবেতে আরাম খোঁজে

এ আমার আমি …

জীবন ধারা

লেখক : শারমিন শিলা রিয়া

সময়গুলো ঘনিয়ে যায়,
ডুবে যায় আঁধারঘন বাগানে।
দিন আসে রাতে মিশে যায়।
কেউ হয়ত হতাশার চাদরে,
নিজেকে ঢেকে রেখে।
ডুবে যায় তিমির হননে।
স্বপ্নটা হয়ত মিশে যায়
হাজারও পানির স্রোতে।
ইচ্ছেগুলো ঢাকা পড়ে যায়।
বালি …

নিঃসঙ্গতার দ্বারপ্রান্তে

লেখক : সোমনাথ লাহা

নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে 
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের …

মুক্তি – মুক্তি চাই আমি

লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়

তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর

আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে

কিন্তু সেসব আর …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up