বাতি

লেখক : প্রভঞ্জন ঘোষ

আর কিছু না হো’ক
পৃথিবীর দোদুল দোলাচলে,
মোমের বাতির কাছে এলে
ভীষণ শান্তি মেলে।

আর কিছু না হো’ক
জীবনের অদম্য কম্পনে,
দীপের বাতির কাছে এলে
অগাধ শান্তি আনে!

প্রাণের মধ্যে ভরিয়ে তোলে
বরফ শীতলতা-
পবিত্রতায় ভরে
ভেঙে মনের মলিনতা।

শান্তি-শান্তি মন্ত্র জাগে
ওমনি বুকের নিচে,
তুলোয় মাখা – নিঝুম এলে
ঘিয়ের বাতির কাছে-

মহাশান্তি জাগিয়ে রাখে
যে রাজবাতিখানা
সেই সূর্যের কাছে গোপন
সকল শান্তি কণা।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up