জাদুদৃশ্য
লেখক : প্রভঞ্জন ঘোষ
যেই দেখাটি দেখলে
এতদিনের সকল দেখা
ম্লান হয়ে যায় তাহার কাছে,
সেদিক চেয়ে থাকা।
দৃশ্যভারে ভারাক্রান্ত
যখন চক্ষু দু’টি
সেই দৃশ্য করতে পারে
সমস্ত ভার মাটি।
হাওয়ার সাথে কিংবা যেন
সাত তারকার মালায়
জড়িয়ে-জড়িয়ে কোন উপমা…

