জাদুদৃশ্য

লেখক : প্রভঞ্জন ঘোষ

যেই দেখাটি দেখলে
এতদিনের সকল দেখা
ম্লান হয়ে যায় তাহার কাছে,
সেদিক চেয়ে থাকা।
দৃশ্যভারে ভারাক্রান্ত
যখন চক্ষু দু’টি
সেই দৃশ্য করতে পারে
সমস্ত ভার মাটি।
হাওয়ার সাথে কিংবা যেন
সাত তারকার মালায়
জড়িয়ে-জড়িয়ে কোন উপমা
আলতো ক’রে সাজায়?
দু’চোখ তুলে অবাক ভাবি
এই বা বুঝি এল,
জাপটে ধ’রে হাওয়ার আঁচল
হাতড়ে তারার আলো!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up