ঘুমের থেকে গাঢ়তর

লেখক : সায়নী মুন্সী

ঘুম থেকে জন্ম হয় গাঢ়তর কোনও ঘুমের
খুঁজে পাই সমুদ্রের নীলে…
স্বপ্নে লেগে থাকে সফেন মায়া-

ঘুমের মধ্যে চমকে ওঠা শিশুর
মত সকালের আলো হঠাৎ ছড়িয়ে-ছিটিয়ে পড়ল ঘরে; আলপথ ধরে হেঁটে যেতে যেতে দেখি কলমীলতাটি বড় হয়েছে কতটা!
কতটা আড়াল ঢেকে রেখেছে তাকে!
-কীভাবে আর তাকে ডাকি?

লজ্জাবনত শিরীষের ডাল থেকে
এক আলোকবর্ষ দূরে মহাকাল
পৌঁছতে
অনেক পথ বাকি!


লেখক পরিচিতি : সায়নী মুন্সী
সাহিত্য অনুরাগী। সেখান থেকেই লেখার সূত্রপাত। কাব্যগ্রন্থ নেই যদিও। তবে, অসংখ্য পত্র-পত্রিকায় কবিতা প্রকাশিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up