নৈরাশ্যের গল্পকথক

লেখক : কুশল ভট্টাচার্য্য

নক্ষত্রেরা ক্রমশ একা রাতের আকাশে, 
ভিড় করে আসে দুঃখরা সিক্ত নয়ন জুড়ে-
আক্ষেপের সুরে সুর মেলাচ্ছে হীনম্মন্যতা যত, 
লক্ষ্য তাদের তাচ্ছিল্য ভরে রেখেছে দূরে, বহুদূরে।

জীবন পথের আঁকেবাঁকে গুমরে ওঠে বিবর্ণ স্মৃতি, 
প্রেমিকার নিশ্চুপ ক্রন্দন রোমন্থিত মুহুর্মুহু। 
ভারী হয়ে আসে বুকের বাঁ-দিকটা,
অন্ধকারে নিস্তব্ধ হাহাকার গতিময় ধারাকে করেছে অব্যাহত।

বৃষ্টির আকস্মিক ধারায় মিশে গেছে আমার অশ্রুজল, 
মানসপটে প্রতিফলিত হচ্ছে লক্ষাধিক উচ্ছলতা। 
কাব্যিক কলমে কেটেছে আঁচড় নৈরাশ্য ভরা গল্পের 
যেখানে অবসাদ, অবসন্নতা উত্তোলিত বাহু বাড়িয়েছে; আলিঙ্গনের অভিপ্রায়ে।


লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
'লেখার জন্য বাঁচা'। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। টুকটাক লেখালেখি করেই চলে।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up