লেখক : শারমিন শিলা রিয়া
জীবন যেন এক জটিল ভাষাযুক্ত কাব্য,
মাঝে মাঝে এটা পড়া গেলে, ঠিকভাবে আর বোঝা হয়ে ওঠে না।
কোন এক অপাঠিত লেখার মতই।
আড়ালে, নির্জনতায় লুকিয়ে রয়।
তবুও জীবন জীবন চলে
তার আপন গতিতে।
কিছু সমাপ্তির ভিড়ে
অসমাপ্তিতেই যেন ফুরিয়ে যায়, কারও কারও জীবন।
তবুও জীবন চলে!
হাসি-আনন্দ-চলা স্রোতের বেগে নদীর মত,
কান্না-দুঃখ একাকিত্ব সব কিছু কাঁধে নিয়েও হতাশা নিয়েও জাবন চলে।
তবুও হঠাৎ এর শেষ হয়ে যায় কোন এক অজানা কারণে।
লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

