লেখক : মানব মন্ডল
তোমার কাজল পরা চোখের চাহনি
যেন বৈশেখ দুপুরে শীতল পুষ্করিণী।
কিন্তু পুরনো সম্পর্ক পুড়ে, এ মন ,
হয়েছে নদীর মত এখন।
চলতে শিখেছে সে একা একা।
পথ যতই হোক আঁকা বাকা।
শিখেছে পারে হৃদয় ভাঙতে।
হয়ত পারিনি চোখ চোখ রাখতে
তোমার কাজল পরা চোখে ,
ডুব দিতে ইচ্ছা করে সুখে।
কিন্তু সম্পর্কের কাছে,
বারবার হয়েছি ক্ষতবিক্ষত।
আজ ভোকাট্টা হওয়া ঘুড়ির মত
গুটিয়ে নিয়েছি তাই লাটাই সুতো।
লেখক পরিচিতি : মানব মন্ডল
উল্লেখ্য যোগ্য বই - পুতুল তৈরির গল্প কথা

