মৃত্যু আর নীল তারা

লেখক : পার্থ সরকার

বিশ্বস্ত নির্বাচন – দালালের প্রয়োজন
মিথ্যা সত্যই
পর্যাপ্ত ক্ষতচিহ্ন
কেউ নেই বেঁচে থাকার পুস্পস্তবকে
জেগে থাকার অস্তিত্বে দেবদারু… চুপ করে দাঁড়িয়ে দোয়েল…

ভৌগোলিক ছায়াপথ

ছুটে পালানোর তাগিদে সাড়া ফেলে দেয় রোগ মধুমেহ
ঝিমুনি অধ্যায়ে মাতোয়ারা বোতল …

সেন্সর সেনা প্রজননে

লেখক : পার্থ সরকার

হাত উল্টানো দর
মাথার ভিতর মাদক- প্রকৃত মানব সংঘ
চলে যাওয়া রীতি- ইতরসদৃশ ছবি
আর সম্প্রদানের পরে অহেতুক বিদঘুটে তোলপাড়
কেঁপে উঠল সারা সকাল?

প্রশংসার কোন চাবি নেই
দরজা খোলা
আর পিলপিল জলপাই দুর্গন্ধ
হাত উঁচু …

লাল অ্যাম্বুলেন্স অক্ষপথে

লেখক : পার্থ সরকার

সাদা বদান্যতা
প্রিজমের আশকারা
এক হাইফেন
দু’টি গ্লোব

ঢালু বিকেল
ভুরুহীন তির্যকতা
ফুটপাথ এত কদর্য কেন?
মূলত সখী এখন ফুটপাথে
দাঁতে লিপস্টিক

মহতী নির্বাচন
যথেচ্ছ উৎপাটন
প্রোথিত গুণমুগ্ধ উল্লম্ফন
ছায়া থেকে সরে যায় পুনর্জন্ম

বিশ্রাম ঘনীভূত…

আধপোড়া বিবাহ

লেখক : পার্থ সরকার

ছেঁড়া পুস্তকালয়
বানানের ভিতর ডিসকাউণ্ট
শব্দ করলে চলবে না
চুপ করে দেখো মাতালের দিগদর্শন

এক পশলা রোদ্দুর
পায়ে হাঁটার অপারেশন
রাজা জামা পাল্টায়
গন্ধ আরও বোঁটকা

তিনটে রাশিফলের যোগ কত?

একটা নরম ধ্বস আধপোড়া বিবাহে।


লেখক …

স্থাপত্যের আশকারা

লেখক : পার্থ সরকার

শবের পরে শব জমেছে
মেঘের পরে মেঘ

স্থাপত্যের আশকারা
ঝরেই চলেছে কোলাহল
কাছেপিঠে ধোঁয়াশার কবচকুণ্ডল

যদি কাজে লাগে, হেরে যেতে পারো

মিথ… কথন…
তুচ্ছতার বালিশ…
প্রতি ঝড়েই শূন্যগর্ভ মেঘ
কোন ক্যাকটাস নেই বিপ্লবে
বৃষ্টি কিভাবে হবে?…

কিছু সম্ভাষণ

লেখক : পার্থ সরকার

মিথ্যা পুলক
সাবানের পথে আশকারা
উল্টে গেল গোলার্ধ
এক নিমেষে গলনাঙ্কে তুচ্ছতার টুথপেস্ট
এবার চশমার দোকান কোনদিকে?

‘পা ঘষে নেমে আসুন…’
বিনম্র প্রতিষ্ঠান
খোলা চোখে আশীর্বাদের ফুটকড়াই

বাজেট ঘুম আসন্ন
পরিষ্কার গবেষণা
পাথরের সমুদ্র
উদ্ভাবনে ফিরে …

সমস্ত সোনালি ডানার শব্দ

লেখক : পার্থ সরকার

অস্পষ্ট শাঁখের শব্দ
ঠিকানা বিভ্রান্তির
আর বিলুপ্ত শীতের সকালের বিশুদ্ধ গাঁদাফুলের গন্ধ

রথের আবিষ্কার তবু অস্পষ্ট একটা পাদানি…

অবশেষে টগরফুলের পরিচয়ে
ক্লান্ত শঙ্খের নিজস্ব কবিতা

সমস্ত সোনালি ডানার শব্দ তোর জন্য, রঞ্জন।


লেখক পরিচিতি : পার্থ …

অস্থির পাদানির কাছে আশ্রয়

লেখক : পার্থ সরকার

সমস্ত কারুকার্যে স্বপ্নভঙ্গ
আকাশে উড়ছে পুড়ন্ত ঘুড়ি
আর প্রকাশিত হ’ল না বিনষ্ট জাগরণের পাথর
মিথ্যার কাছেই ফিরে যায় ক্যালেন্ডার

জল থইথই ডাকটিকিট
প্রথম বাদ-সম্বাদ-বিসম্বাদ
আশ্রয় শেষ
উড়ে গেছে উৎরাই

সঞ্চয়ে ফিরেছে মন্দীভূত সাবান
সামান্য খোলাঘর
খিল এঁটে …

ঈশ্বরই সত্য যদি চিৎকার করেন কফিনে

লেখক : পার্থ সরকার

সম্মেলন পুনশ্চ
আবেদন পুনশ্চ
পুনশ্চ হাতে শূন্য আতশবাজি
শেষ ধৌতকর্ম
শেষ প্রয়োজনীয় সংলাপ
এবার পাড়ি দেবেন অব্ধুত ডিম্বাকৃতি গোলার্ধে
ইত্যবসরে সেরে নিয়েছে শৌচকর্ম নির্বাচিত ফাজিল
কেউ কি বিমর্ষ ক্ষিপ্রতার সাথে ?
সাথে আধুলি অনাবিল ?

শুকনো …

হতাশা আর প্রথম উত্তরপত্র

লেখক : পার্থ সরকার

হতাশা
প্রথম উত্তরপত্র
ডুবোপাহাড়
জাহাজ সাবধান

কড়িগোণা বিকেল
তঞ্চকতা ছেড়েছে গণতান্ত্রিক সাধু
মেধা সাবধান

ঘর ঘর ভাঙন
চাঁদের হাট
পলায়ন
সেবাইত
প্রতিভা যারপরনাই
সারাংশ নেই

বন্ধ পৃথিবী
হাটখোলা রক্তশূন্যতা ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
মানুষের …

মানুষ পুড়ে খাক জন্মদিনে

লেখক : পার্থ সরকার

জন্মদিনে সোজা যাওয়া
জন্মদিনেই বাঁক
জন্মদিনেই ভ্রূণের কাছে
মানুষ পুড়ে খাক

উথলে ওঠা তেতো মরা
আগুন্তুকের মিথ
যাওয়ার বেলায় মিলিয়ে যায়
ফিরে আসার ভিত

‘সাধু, সাধু’ হাততালি দেয়
মুণ্ডকাটা মায়া
মেঘলা দিনে জলে ভাসে
প্রাচীন রোদের …

শেষ শাপশাপান্ত

লেখক : পার্থ সরকার

শেষ
শাপশাপান্ত
অসীম মনোভাব
মেঝেতে গড়িয়ে পড়া
চিতার ভস্মাবশেষ

তুমুল বৃষ্টি সীমান্তের দিকে
ফুরিয়ে আসে বেলা
এক উন্মেষ

শেষ
শাপশাপান্ত
অসীম মনোভাব
চিতা তুলে নেওয়ার প্রবণতা

শেষ
সব শেষ

অবশেষে ঘরে ফেরা ।

লেখক পরিচিতি : …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up