নতুন অভিঘাত শহরে 

লেখক : পার্থ সরকার

নতুন অভিঘাত শহরে
প্রতিবার আসে
নতুন রাজগন্ধ
রজনীগন্ধা
মানবহীন ফসলের কাছে সুগভীর দৌত্য
মরণে প্রাণশীলতা
কেঁপে ওঠে জীবোত্তর দশা মৌন সংবাদে
আকর্ষী পেঁচিয়ে উঠে আসে সুখ
জ্বালানির কাছে কাঠের নতুন পাঁজর

প্রতিবার
নতুন অভিঘাতে
শহরে ।…

আহত স্তব্ধতার কাছে সুধীবৃন্দ

লেখক : পার্থ সরকার

প্রাচীন বলয়
অবতার প্রকল্পে বাতাস
জল ওঠা দুপুর
নাদুস প্রোটিন
আলাপ বীর্যহীন
ফাঁপা মানচিত্র
তবু, খাদ্যপ্রকল্প
তবু, অপুষ্টি সুরতরঙ্গে
সৃষ্টির প্রথম খনন

ব্যবধানে
জয় হোক জাতিস্মরেরে।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত …

খুলে রাখে দস্তানা বিতণ্ডা

লেখক : পার্থ সরকার

দস্তানা খুলে রেখে বিতণ্ডা
ঢাউস এক জলাশয়ের কাছে
নাকচ হয়ে যাওয়া এক আশ্রয়ে
জল দেয় হাতে পতঙ্গ মিত্রতা
স্তব্ধতার খোলা পরিচয়ে
পরিশুদ্ধ এই সব অবলোকন
যদি না জনান্তিকে এক উন্নয়ন
পবিত্র অপবিত্র আধেক জোছনায়
রাতের শেষ …

স্বীকারোক্তি প্রদানে জলের কাছে সম্প্রদানে

লেখক : পার্থ সরকার

স্বীকারোক্তি প্রদানে
জলের কাছে সম্প্রদানে
মেঘ করে সারাবেলা
বিকল্প অধিপতি
বিষণ্ণ দেবারতি
এক শব্দ না বলা
ক্ষণিক বহতা নদ
অস্ফুট ছায়াপথ
আবছা স্খলনে পাপ
পুণ্য ততোধিক নয়
তবু তো সঞ্চয়
থিতু হোক পরিতাপ
সামান্য হলেও অবশেষে…

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ

লেখক : পার্থ সরকার

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ…
মাঙ্গলিক উচ্চারণে ঘরের কাছে বেঁধে দেওয়া বাঁধ
‘গ্রহণ করো, গ্রহণ করো… ‘ আক্ষরিক অর্থেই প্রণতি
তবু, বধির যে জন, সে জন দিবসেই পোড়ায় দেবারতি
শূন্যমার্গ, অনেক দুরেই মায়াজাল
ভোরের কাজলে মেঘ …

শব্দরূপ ছেড়ে ফন্দিবাজ

লেখক : পার্থ সরকার

‘তোর হবে, তোর হবে..’ বলে
দুরন্ত দোলনার দিকে ছুটে গেলো ফন্দিবাজ
ধড়িবাজ মূর্খ বিন্দু বিসর্গ কিছু না বুঝে
শুধু কিছু একটা হবে
কিছু একটা করতে হবে
আগাম ভাঙনের নোটিশ পেয়ে
পায়ের ওপর ছুঁড়ে দেয় হাতুড়ির প্রথম …

আর অজ্ঞানতা ক্রমবর্ধমান

লেখক : পার্থ সরকার

আর অজ্ঞানতা ক্রমবর্ধমান
বর্ধিষ্ণু অসভ্যতা
ত্বক ছাড়িয়ে
ত্যাজ্য পরিচয়
উথলে পড়ছে ঘনত্ব
চাপা পারদ
আর আমি যাব বন্দরে
সী-গাল আছে
তথাস্তু প্রশমনে এই পর্যন্ত বিচার বিবেচনা
কিন্তু, অনেক তামাকের ছাই সরিয়ে যদি ফিরে আসতে চাই ?…

ফিরে যাওয়া ছুটির মেয়াদ

লেখক : পার্থ সরকার

সফল পলায়ন

জাগরিত ব্যর্থতা

নালিশ গলানো
হাপিত্যেশের দেশ
একটু ভুতুড়ে বিশ্রাম
তবু
ভরসা জোগাবে
সাদা গ্লোবে নিভন্ত উনান

শেষ প্রচারিত মনোবিজ্ঞানের মাটির কলস

ফিরে যাওয়া ছুটির মেয়াদ

হাত ধরে নিয়ে আসে মরশুমি পাখির হদিশ
ফসল তোলার …

অখণ্ড গোলাকার লকআপ

লেখক : পার্থ সরকার

বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু

ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা

পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা

তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়

কথা …

কিছুটা সময় চেয়ে নেয় রেফারী

লেখক : পার্থ সরকার

কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে

গোল গোল ত্রিভুজ
পাদপদ্ম্যের কাছে ভাঙা কাচের নীল ছুটি
একটু বিকেল খুনসুটি
আরো কিছুটা সময় চেয়ে নেয় রেফারী
বিছিন্ন হওয়ার আগে

অতিরিক্ত সময়ের পর
পেনাল্টি হওয়া বাকী ।…

আজ কারোর সাথে দেখা হয়নি

লেখক : পার্থ সরকার

বাদ পড়ে আছে বহু প্রকল্প
আজ বড় ভিড়
সুললিত তীর্থে
আজ অভিমানে বেড়াতে গেছে
নবনির্মিত কোলাজের বহু সংকল্প
তবু, বিষাদের কথা যদি বলতেই হয়
তবে বলতেই হয়,
আজ কারোর সাথে দেখা হয়নি

বিচ্ছিন্ন দ্বীপ
আর বিচ্ছিন্ন …

সামান্য প্রশান্তি অনতিদূরে

লেখক : পার্থ সরকার

সামান্য প্রশান্তি অনতিদূরে
খেদ প্রাক্তন বনিবনার
ছেড়ে যায় জাহাজ বন্দর পুকুর
বিষণ্ণ মুখ মুকুরে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
যদিও কৃষি সামান্য অনতিদূরে
হৃদয়পুরে
সামান্য সামান্য সব কিছু সমস্তপুরে

নিমগ্ন ভাপ
অলীক বোধন
খড়ের কাছে নিমিত্ত তাপ
বেজে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up