প্রশ্ন চিহ্ন

লেখক : আবদুস সালাম

সময়ের নদী বয়ে যায় নীরবে
পারাপারের ভরসা নিতান্তই ক্ষীণ
কোমরে গামছা বেঁধে নেমে পড়েছি তাই হয়ত ভেসে যাব গড্ডলিকা প্রবাহে

শূন্যতার বুকে লুকিয়ে আছে সব ব্যর্থ কথা
বাজছে হতাশার হারমোনিয়াম
ধর্মের ঢোল বাজছে তারস্বরে

প্রশ্নচিহ্নের মুখে আছি দাঁড়িয়ে
ইহকালের সুখে আশ, পরকালের নরকবাস
রিপু দমনের বাণী শোনায় ধর্মমানব

মানব প্রদীপের সলতে গেছে শুকিয়ে
বিভেদের আগুনে পুড়ছে নদীতীরের বৃক্ষ
পৃথিবীর কমে আসছে অক্সিজেন

বন্যা আর মহামারী তুলছে ফণা
ভাগাড়ের শকুন লিখছে সম্প্রীতির স্বরলিপি


লেখক পরিচিতি : আবদুস সালাম
আবদুস সালাম । জন্ম তারিখ 17/01/1957 । মূলত নব্বই দশকের কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ পাঁচ খানি। প্রবন্ধ গ্রন্থ এক খানি। একখানা কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বইটি কিনতে ছবিতে ক্লিক করুন