লেখক : সেখ মুরসেলিম রহমান
যখন আমি ফাগুনে বসন্তের দিনে
যাই উপরে-ছাদে
প্রকৃতির সংলাপের মধ্যে
আমার পুলকিত দুই নয়নে,
দেখি
প্রকৃতির কত ব্যথা।
আছে ভেসে মনের কোণে
আমায় বলে তারা কানে কানে
তাদের মনের সকল কথা।
তাদের কাটছে কঠোর হয়ে
এ নির্দয় মানবের দল
যারা প্রকৃত হীনবল
গর্বে যাদের এই স্মৃতি গেছে নুইয়ে।
আমি
উদার হয়ে বাড়াই আমার হাত
সবুজ হস্তে তাদের সবুজ শাঁখা রেখে
হাতটি ধরলে আমার কঠিন করে
এমন সময় কেন তারা হঠাৎ
সবুজগুলো
আমার কাছে
আমার পানে তার বক্ষ বাড়িয়ে
এসে পড়লে আমার হৃদয়ে,
কত কোলাকুলি হয় হৃদয় মাঝে
দ্বিপ্রহরের ঝলমলে রবির কিরণ কোণে
সবুজ কাঁদে চোখের জলে
ঝরে পড়ল আমার হাতের তলে
সে ব্যথা যে লাগে আমারও মনে।
কেবল আমিই জানি এ কথা
সবুজ দুঃখ কি আমিই দেখি
আয়, আয়রে, আয় ও সখী
মোরা দূর করি সবুজের ব্যথা।
লেখক পরিচিতি : সেখ মুরসেলিম রহমান
আমি সেখ মুরসেলিম রহমান। একজন দশম শ্রেনীর ছাত্র। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা করি।আমি নিজেকে সাহিত্যের একটি অংশ হিসেবে দেখতে চায়।আমার লেখা কিছু কবিতা - অজানা, অভাব, নারী ইত্যাদি। ও কিছু গল্প- ভয়, যন্ত্রের মানব, অনাবৃষ্টির মেঘ ইত্যাদি।

