লেখক : মায়াবতী
বৃষ্টির এই হাওয়ায় বন্ধু, কদমেরই ঘ্রাণ,
মনের গোপন কোণে তোমারই গান।
এক পলক দেখা যেন, দিনটি সাজায় মোর,
মনের ডায়েরিতে তোমারই কথা, বেদনারই ঘোর।
বলার ছিল তোমায় কিছু, বলতে পারিনি তবু,
মনের মাঝে রাখব তোমায়, রাজি হও একবার শুধু।
বৃষ্টিভেজা এই মুহূর্তে, এই অজানা পথে,
বাকি জীবন চলবে তুমি, আমারই সাথে?
লেখক পরিচিতি : মায়াবতী
মায়াবতী,একজন নবীন কবি, যিনি নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতায় মানুষের জীবনের নানা অনুভূতি, সংগ্রাম আর আশার কথা ফুটে উঠে। তার এই কবিতাটিতে প্রিয় মানুষটির সাথে জীবনের পথ চলার কথা বলা হয়েছে।

