জীবন যেন

লেখক : দীপঙ্কর বেরা

জীবন যেন পদ্মপাতার
এক এক ফোঁটা জল
এই আছে, এই যাচ্ছে পড়ে
করছে টলমল।

জন্ম পাঁকে তবু গায়ে
লাগছে না তো পাঁক
সংসারের এই নিয়ম খেলায়
কেউ নয় অভিশাপ।

আমার থাকা আমি নিজে
পড়ব কোথায় আর
জলের সাথে জল মিশে হয়
একলা বারংবার।

সাধ জেগেছে মনের মিলন
স্বপ্ন রঙিন সুর
কদমতলা পথ পেরিয়ে
যাচ্ছে অনেক দূর।

পদ্ম সে তো পাতায় পাতায়
অতি সুন্দর ফুল
জীবন পথের পথিক আমি
তাই তো করি ভুল।


লেখক পরিচিতি : দীপঙ্কর বেরা
আমার লেখাই আমার পরিচয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up