লেখক : দীপঙ্কর শুভ
পুড়ে যাচ্ছে,
যেতে দাও…
একটাই তো বন,
পুড়ে যায় মড়মড় করে,
শুকনো ঘাস হয়ে যায় ছাই,
নেভে না তবুও—
গাছ বলল আকাশকে,
“তোমাকেই চাই।”
পুড়ে যাচ্ছে,
যেতে দাও…
বিস্তৃত ব্যথায় চিৎকার করে
হরিণের মত প্রাণ,
পুড়ে যায় গভীরে, আরও কত নীরবে
কেউ ধরে রাখে বুনো গান।
পুড়ে যাচ্ছে,
যেতে দাও…
দূর থেকে আঁচ পাই আগুনের,
পুড়ে যাচ্ছে বুনোফুল, ফল,
ঘাসবনে চঞ্চল বেজি,
তবুও এক জোড়া চোখ দেখি,
আগুনেরই মত লাল, তেজি।
পুড়ে যাচ্ছে,
যেতে দাও…
লেখক পরিচিতি : দীপঙ্কর শুভ
দীপঙ্কর শুভর জন্ম ও বেড়ে উঠা মুন্সিগঞ্জের টংগীবাড়িতে। স্নাতকোত্তর শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

