ইচ্ছেমতি

লেখক : মানব মন্ডল

গত দুই-এক সপ্তাহ
ইচ্ছামতি হয়েছে রক্তাক্ত।
যারা ভাই ভাই ছিল এত কাল
তাদের রক্তে ওর কালো জল হ’ল লাল,
এপাড়ে ওপাড়ে সাথে হঠাৎ আড়ি,
ওপারে ভাঙা হ’ল তুলসী মঞ্চ, আগুনে পুড়ল বাড়ি।
ওপার আর হিন্দু দেশ না,
ইচ্ছেমতিই নাকি তাঁর সীমানা।
পচালাশের হাতে লাল শাঁখা পলা,
সেদিনও হাত ওপারে কোন উঠানে দিচ্ছিল
আলপনা।
হঠাৎ বদলে গেল সবকিছু নিমিষে,
ভুলে গেল ওরা-আমরা শ্বাস নিয়েছি এক বাতাসে।
কোথা থেকে এল ধর্ম , এল এত বিদ্বেষ
ভাঙল সম্পর্ক ভাঙলো দেশ,
ইচ্ছেমতি তরল বুকে, সব ব্যাথা ঢেকে
নীরবে যাচ্ছে বেয়ে ,
সব স্মৃতি ধুয়ে , আছে অপেক্ষায়,

কারণ ও জানে, শিউলি-বকুল মানে না
কাঁটাতারের সীমানা,
ওরা ছড়াবে গন্ধ,
আবার ফিরবে জীবনে ছন্দ,
আবার কোন উৎসব এলে
এরা মিলবে গলে, ভুলে আপন পর।


লেখক পরিচিতি : মানব মন্ডল
ভাষা কর্মী, উল্লেখ যোগ্য বই , পুতুল তৈরির গল্প কথা , ভালো থাকো প্রিয় চরিত্ররা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up