যার কোন নাম নেই

লেখক : আল-আমিন আলো

আজ খুব লিখতে ইচ্ছে করছে।

কী লিখব, জানি না।
কোন গল্প মাথায় আসছে না,
কোন কবিতার লাইনও না।

শুধু মনে হচ্ছে—কিছু একটা লিখি।

হয়ত মনের ভেতর এমন কিছু জমে আছে,
যার কোন নাম নেই।
কোন নির্দিষ্ট কষ্ট নয়,
কোন নির্দিষ্ট আনন্দও নয়।

শুধু একটা অদ্ভুত অনুভূতি—

যেন অনেক কথা বলতে চায়,
কিন্তু কথাগুলোও জানে না
তারা আসলে কী বলতে চায়।

তাই আজ কোন বিষয় নিয়ে লিখব না।
আজ লিখব এই না-জানা নিয়েই।

হয়ত লেখার শেষে
নিজেকেই একটু চিনে ফেলব।

কবিতাটার কী নাম দেওয়া যায়?


লেখক পরিচিতি : আল-আমিন আলো
​আল-আমিন (আলো) ​আল-আমিন (আলো) ২০০৬ সালের ১৬ই জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধনুসাড়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ইয়াকুব আলী এবং মায়ের নাম নাজমা বেগম। বর্তমানে তিনি উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) স্তরে অধ্যয়নরত আছেন। ​পড়াশোনার পাশাপাশি শব্দ ও অনুভূতির গভীরে ডুবে থাকাই তাঁর মূল পছন্দ। জীবনের টানাপোড়েন, আত্মসন্ধান, বিষাদ এবং ঘুরে দাঁড়ানোর গল্পগুলোকে তিনি কবিতায় ও গদ্যে রূপ দেন। স্পন্দিত কিংবা নিঃশব্দ অনুভূতিগুলোর নাম খুঁজে পাওয়া এবং লেখার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত নতুন করে চেনাই তাঁর সাহিত্যচর্চার মূল প্রেরণা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up