তপ্ত দিন দগ্ধ রাত

লেখক : রতন চক্রবর্তী

কোন কোন রাতের রোদ্দুর বড় ভয়ংকর
জ্বলেপুড়ে খাক হয়ে যায় মনের কন্দর
মধ্যযামে তপ্ত অক্ষর উগরে দেয় জ্বালা
সুপ্ত তাপ প্রত্যাঘাতে গাথে মৌন মুখর মালা।

সমাবেশের ধার ঘেঁষে গেলে
লাউডস্পিকার সীসা দেয় ঢেলে
মিথ্যার ধোঁয়া মুঠো মুঠো ছোঁড়ে
ঘৃণার তাপে গুপ্ত অস্ত্রে শাণ পড়ে।

বিদ্বেষের বিষে হয় না জানি বিষের ক্ষয়
আত্মদহনে ঘন যামিনী রৌদ্রদগ্ধ হয়
অথচ কথা ছিল রাতভর লড়ে আনব সকাল
এখন দহন রাতের শেষে দেখি যে আকাল!

তবু জানি অর্কপ্রভ ভোর আসবে একদিন
সে দিন দীর্ঘ হবে এক অখণ্ড আকাশ-দিন।


লেখক পরিচিতি : রতন চক্রবর্তী
অর্ধশতক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন। দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন পত্র-পত্রিকায় চাকরির পাশাপাশি কাজ করেছেন বিদেশি দূতাবাসের কলকাতা তথ্য দপ্তরে। তথ্যচিত্র পরিচালনা করেছেন। লিখেছেন ছোট গল্প, নাটক চিত্রনাট্যও। মার্কসীয় দর্শনে বিশ্বাসী। জন রিডের টেন ডেজ দ্যাট স্যুক দ্য ওয়ার্ল্ড নামে রুশবিপ্লবের দশ দিনের কাহিনি নিয়ে বিশ্বখ্যাত রিপোর্টাজ গ্রন্থ অবলম্বন করে লিখেছেন নাটক অভ্যুত্থান যা ৭৪ জন কুশীলব নিয়ে অভিনীত হয়।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up