দুর্গা মা

লেখক : আবুল হাসান তুহিন

দে রে দে উলু দে শঙ্খধ্বনি দে
বাজা কাঁসর বাজা রে ঢাক,
জীর্ণ জরা দূরে যাক,
আরতি সাজিয়ে রাখ।
দশভূজা আসবে যে মা আমাদের দুর্গা মা,
বলো জয় দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়।

পঞ্চপ্রদীপ ধুনো জ্বেলে, 
আনন্দে সব পাখনা মেলে,
পাড়ায় পাড়ায় পড়ল খুশির ধুম।
অসুর বিনাশ করতে এল,
ভালবাসায় সিক্ত হ’ল,
আলতা পায়ে দিলে সবাই চুম।
তুমি যে প্রেমের প্রতিমা আমাদের দুর্গা মা,
বলো জয় দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়।

পুজোর ডালা সাজিয়ে দিল,
আপন করে মাকে নিল।
আলোয় আলোয় কাড়ল চোখের ঘুম,
শারদ দিনে মা যে এল
মনে সবাই শক্তি পেল
বাজলো ঢোলক টাক ডুমাডুম ডুম।
তুমি যে জগৎজ্যোতি মা আমাদের দুর্গা মা,
বলো জয় দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার - নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up