লেখক : সঞ্চারী সরকার মন্ডল
তোমার সাথে হেঁটেছি আমি আলপথ ধরে,
হাত দিয়েছি বাড়িয়ে, তুমি ঠিক শক্ত করেই ধরেছিলে
বুঝিনি তখন-
আলপথ ছেড়ে চওড়া পিচের রাস্তায় এসে,
সে হাত তুমি ছেড়ে দেবে।
কিশলয়সম নরম মন যখন খণ্ড খণ্ড হয়ে যায়
কোন শব্দ হয় না, শব্দ হয়নি তখনও;
এক তীব্র অবহেলা, অপমান, উপেক্ষা –
কড়া নেড়ে জানান দিত শুধু…
কেউ নেই, কিছু নেই, শুধু শূন্যতা।
লেখক পরিচিতি : সঞ্চারী সরকার মন্ডল
শিল্প কর্মে যুক্ত একজন মানুষ।

