বন্ধনের অন্য নাম

লেখক : ঋত্বিকা রাউত

সম্পর্ক মানে কি শুধুই রক্তের টান? আমার তা মনে হয় না।

রোজ যে ট্রাফিক দাদাটি হাত বাড়িয়ে আমাকে সাবধানে রাস্তা পার করিয়ে দেয়, কিংবা যে অচেনা দাদুটি দেখা হলেই স্নেহের সুরে বলেন, “সাবধানে বাড়ি যাস দাদু”, তাঁরা আমার কে? যে মানুষগুলো নিজেদের সুখ-আহ্লাদ ভুলে প্রতি মুহূর্তে সীমান্তে আমাদের পাহারা দিচ্ছে, তাঁরাই বা কোন সূত্রে আমার আপন? রক্তের সম্পর্কে বাঁধা না থেকেও তাঁরা তো আমার চেয়ে কোন অংশে কম নন।

যদি রক্তের টান-ই সব হত, তবে কি দেশের বীর শহীদরা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে অচেনা কোটি কোটি দেশবাসীকে বাঁচাতেন?

তাই আজ বুঝেছি, সম্পর্কের আসল পরিচয় ধমনিতে বহমান রক্তে থাকে না, তা থাকে মনের গভীরে। কখনও কখনও অচেনা মানুষের একটুখানি যত্ন, নিঃস্বার্থ ভালবাসা আর দেশের জন্য পরম আত্মত্যাগ রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি গভীর ও পবিত্র এক বন্ধন তৈরি করে। সম্পর্কের আসল সুতোটা রক্তে নয়, বোনা হয় মনের টানে।


লেখক পরিচিতি : ঋত্বিকা রাউত
আমি ঋত্বিকা, নারায়নগড় পশ্চিম মেদিনীপুরএর বাসিন্দা। বর্তমানে আমি একাদশ শ্রেণিতে পরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up