জলফোঁটা
লেখক : আলী ইব্রাহিম
আদিমতায় তুমি প্রভাবমুক্ত
তোমার ইচ্ছেয় সব হয়
লক্ষণ দেখে তুমি সব বুঝতে পারো।
তোমার ধ্যানে ডুবসাঁতার কাটে ঈশ্বরপুত্র
অথচ তুমি ঈশ্বররূপে ইতিহাস গড়ো।
প্রেমিকরা বেঁচে থাকে তোমার আরাধ্যে
জলভাটা তোমাকে স্পর্শ করে না
কেননা তুমি জলধি।…



