দুটি কবিতা (প্রাকরণিক ও জলাঞ্জলি)
লেখক : প্রভঞ্জন ঘোষ
প্রাকরণিক
সবকিছুকে বাদ দিয়ে
হাঁটিয়ে, ঝেড়ে
দূরে হটাও,
ঠেল্ দিয়ে আর চাপ্ দিয়ে।
সরিয়ে ঘাটের পানাগুলো
তলতা বাঁশের ঘের দিয়ে
শক্ত দড়ির গিঁট্ দিয়ে
সূর্যেরে রোজ ফুটিয়ে তোল
সূর্যমুখীর ছোপ্ দিয়ে।
হর্ষে খেলুক শালিক-ঘুঘু
সরাও চাঙড় …

