আকাঙ্ক্ষার অনুভূতি ক্রমান্বয়ে বেড়ে যায়, যখন তোমায়
নিরিবিলে পাঠ করি, নিঃশব্দে, একান্ত মনে; স্বপ্নগাথা বুনি
বিপ্লবে-সংগ্রামে-যুদ্ধে। তোমার কবিতা-গানে, সুর মূর্চ্ছণায়;
জীবনের পরমার্থ, শৃঙ্খল মুক্তির জাগরূক বাণী শুনি।
মানবতার সংকটে অন্ধকার নেমে এলে, আলোর রেখার
মতোন তির্যক
কখনো কি ভেবেছো
লেখক : শিখা চক্রবর্তী
যদি কেউ লেখে কোনও
আধুনিক কবিতা,
বিগলিত হয়ে তাকে
গেলে কতো জনতা।
না থাকুক মানে তার
না থাকুক ছন্দ,
কেউ তাকে কক্ষনো
বলবে না মন্দ।
লেখা হলে ধোঁয়া ধোঁয়া
হলে দুর্বোধ্য,
বিগলিত পাঠকেরা
হয় ততো মুগ্ধ!…

