অতলান্তের আলো
লেখক : আলী ইব্রাহিম
আগুনঘরে রাষ্ট্রের কুশপুত্তলিকা দাহ
যাজকতন্ত্রে জলজমিন ক্রমাগত বৃদ্ধ হয়।
সদাইমাছি রাজপুত হতে চায়,
নিদারুণ কাল; ধ্বংসযজ্ঞে
ত্রিশ লক্ষ মানুষের ইতিহাস ছিঁড়ে খায়।
ভূমিরেখায় আর্নিকা কষ্ট;
সজারু বাতাসে জল প্রার্থনায়
আমাদের দেবদারু বন অপেক্ষমাণ।
অতলান্তে জেগে ওঠে …

