বসন্তের গান

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

বাগান জুড়ে ফুল ফুটেছে
রঙিন হাসি মুখে,
প্রজাপতি ডানা মেলে
উড়ে আসে সুখে।
রোদ মাখা পাপড়িতে
বসে চুপটি করে,
মধুর গন্ধে মনটা তার
নাচে ছন্দে ভরে।
ফুল বলে, ‘থেকো একটু
সময় বড় কম,’
প্রজাপতি বলে তারে,
‘নিতে দাও দম!’
বসন্ত আজ এল দ্বারে
অলি ফিরে আসে,
রোদ্দুর আর ছায়া মিলে
ফুল বসন্ত হাসে।
ফুলের প’রে বসে ভ্রমর
গায় বাসন্তী গান,
রঙে-ছন্দে ভরে ওঠে
সবুজ মর্ত প্রাণ।


লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up