কংক্রিটের খোয়াই

লেখক : অজয় মজুমদার

অমলতাসেরা আজ বড্ড ফ্যাকাশে
ঠাকুরের সুর তবু কড়া নাড়ে স্মৃতিতে
যেখানে বাউলের একতারা ম্লান হয়
সেখানে বেইজ-সুর বাজে প্লাস্টিক প্রীতিতে
​জীবন তো এখন শুধু ঢালাই করা ছাদ
আবেগগুলো সব টেস্টটিউবে বন্দি

খোয়াইয়ের ধুলো আজ বেওসার দখলে
শিকড় ভুলে গিয়ে চলে শুধু সন্ধি
​সুজাতা স্তব্ধ আজ কংক্রিটের ভিড়ে
আগল ভাঙা মন ছায়াটুকু খোঁজে
ফোয়ারার নীল জলে উল্লাস ভেসে যায়
ঠাকুর ভবন আজ বিষণ্ণতা বোঝে

​রঙিন প্লাস্টিক আজ ছাউনি করেছে মনে
রসায়নটুকু নিছক কৃত্রিম হাসি
তবুও কি ভুলে থাকা যায় সেই নাম
যে নামে বেঁচে আছে এখনও বারোমাসি।


লেখক পরিচিতি : অজয় মজুমদার
অবসবরপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up