মায়া সমান্তরাল
লেখক : অজয় মজুমদার
এখন আমি একাকী হাঁটি ধূসর পরাবাস্তবে
জানি সেখানে কোন চেনা মানুষ থাকে না
তবু শুধু শব্দদের সাথে নদী হয়ে ঘুরি
হাট থেকে কিনে আনি চাল-ডাল-মুলো
তুমি বলো কেন আজও লঙ্কা আনোনি
তখন চারাগাছটি রোপণ করি হৃদয়ে …
ajoymazumder185@gmail.com
এখন আমি একাকী হাঁটি ধূসর পরাবাস্তবে
জানি সেখানে কোন চেনা মানুষ থাকে না
তবু শুধু শব্দদের সাথে নদী হয়ে ঘুরি
হাট থেকে কিনে আনি চাল-ডাল-মুলো
তুমি বলো কেন আজও লঙ্কা আনোনি
তখন চারাগাছটি রোপণ করি হৃদয়ে …
অমলতাসেরা আজ বড্ড ফ্যাকাশে
ঠাকুরের সুর তবু কড়া নাড়ে স্মৃতিতে
যেখানে বাউলের একতারা ম্লান হয়
সেখানে বেইজ-সুর বাজে প্লাস্টিক প্রীতিতে
জীবন তো এখন শুধু ঢালাই করা ছাদ
আবেগগুলো সব টেস্টটিউবে বন্দি
খোয়াইয়ের ধুলো আজ বেওসার দখলে…
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
