রেখা

লেখক : প্রভঞ্জন ঘোষ

এতদিনে তাই পেয়েছি
যা চেয়েছি জানি-
চলাচলির পাশাপাশি
আগুন রেখাখানি।

এতদিনে সাতখানি রং
জড়িয়ে পরস্পরে
অনেক মিলে এক হয়েছে
অগ্নিরেখা ঘিরে।

আর এক রেখা বয়ে চলে
সুনীল আকাশ দিয়ে
মেরুর সাথে মেরু জুড়ে
আকাশগঙ্গা হয়ে-

উভয় রেখার মাঝখানে তাই
অগাধ শূন্য, ফাঁকা,
শূন্য যত শীতল তত
সফর জুড়ে থাকা।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up