লেখক : তীর্থঙ্কর সুমিত
শেষ পর্যন্ত যে কথাটা বলার ছিল
সেটা বলা হ’ল না
শেষ অঙ্কে আটকে গেল সময়
উদাস বাউল একাকী নিজেকে…
এখন কালোকে আরও কালো করার লড়াই
সময়ের নীলে বক বসে, মাছ খায়, উড়ে যায়
পরে থাকে ছেঁড়া নেট
নগ্নপুকুর দাঁড়িয়ে দেখে, হাওয়ায় জল ওচলায়
আবার স্থির
শুধু অভিজ্ঞতা আর অভিজ্ঞতা
ফিরে আসে না বক…
লেখক পরিচিতি : তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত একালের ছিন্নপত্র, কুতুকাতু বুড়ো র সম্পাদক

