সেন্সর সেনা প্রজননে

লেখক : পার্থ সরকার

হাত উল্টানো দর
মাথার ভিতর মাদক- প্রকৃত মানব সংঘ
চলে যাওয়া রীতি- ইতরসদৃশ ছবি
আর সম্প্রদানের পরে অহেতুক বিদঘুটে তোলপাড়
কেঁপে উঠল সারা সকাল?

প্রশংসার কোন চাবি নেই
দরজা খোলা
আর পিলপিল জলপাই দুর্গন্ধ
হাত উঁচু নতুবা শুকনো রক্তজবা –
এক বিশ্বজনীন সাইরেন

খুব দূরে পালাবে বেআবরু পোশাক?
নখের কাছে সিসিটিভি
পাতালেরও নিস্তার নেই
মানবতা এক সুস্থ যৌনরোগ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত দিশাহীনতার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up